বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন বাংলাদেশ নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন হানিয়া আমির
logo

বাংলাদেশ নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন হানিয়া আমির

হানিয়া আমির পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী গত ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

হানিয়া আমির রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান। ঢাকা সফরের অনুভূতি প্রকাশ করে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি এই জনপ্রিয় মডেল।

বাংলাদেশিদের শান্তি কামনা করে হানিয়া আমির লেখেন, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন। যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে- তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।

এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন