বাংলাদেশের মহান বিজয় দিবসে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (বিএলএজে) প্রতিষ্ঠা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) টোকিওস্থ দূতাবাস বাংলাদেশ হাউসে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য গঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম রিয়াদ।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের সাবেক নিকাহ রেজিস্ট্রার (কাজী) আহমদ আলীর বড় সন্তান। এছাড়াও অ্যাডভোকেট এম সাইফুল ইসলাম রিয়াদ ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির অর্থ সম্পাদক এবং নাসিরনগর উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, ঢাকার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বিএলএজে এর সাধারণ সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান রুশো, সাংগঠনিক সম্পাদক হিসেবে শম্পা মাহদী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মনিরুল ইসলাম মনির এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া রিজভী মৌরি।
বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন জাপান (বিএলএজে) যুক্তরাজ্যের পর দ্বিতীয় অফশোর ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করল।
বিএলএজের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে অংশ নেন।
পরে, বিএলএজে নেতারা জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, বিএলএজের নির্বাচিত সভাপতি এম সাইফুল ইসলাম রিয়াদ প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উপ–পরিচালক রিয়াদ বর্তমানে জাপান সরকারের জাইকা স্কলারশিপ নিয়ে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) শিক্ষার্থী হিসেবে দেশটিতে অবস্থান করছেন। তিনি জাপানের ন্যাশনাল গ্রাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজে (জিআরআইপিএস) পিএইচডি করছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী এম সাইফুল ইসলাম রিয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি সরকারি দায়িত্বে আসার আগে বিভিন্ন বেসরকারি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আইন পরামর্শক হিসেবে কাজ করেছেন।