বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের সুযোগ্য মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দকে আজ বৃহস্পতিবার ২১ আগস্ট বিকেলে কৃষি ব্যাংক ভবনে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।তার পরবর্তী কর্মস্থল ঋণ শ্রেণিবিন্যাস ও প্রজেক্ট মনিটরিং বিভাগ, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয় ঢাকা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক (এজিএম) মুহাম্মদ সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয় মুন্সীগঞ্জ এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি মুন্সীগঞ্জ মুখ্য অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মোঃ রেজাউল করিম আকন্দ ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য আঞ্চলিক কার্যালয় মুন্সীগঞ্জ এর দায়িত্বভার গ্রহণ করেন। বিগত দুই বছরে তার অক্লান্ত প্রচেষ্টায় মুন্সীগঞ্জ জেলার কৃষি ব্যাংকের ১৭ টি শাখা গ্রাহকসেবার মান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের বক্তব্যে মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে মোঃ রেজাউল করিম আকন্দ এর সততা, দক্ষতা এবং মানবিকতার প্রশংসা করেন এবং বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিদায়ী মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম আকন্দ তার বক্তৃতায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন গত ২০.০৭.২৩ খ্রিঃ তারিখে আমি মুন্সীগঞ্জ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে যোগদান করি। ২ বছরের অধিক সময় এই অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্বে থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমার কর্মজীবনে এক মূল্যবান সংযোজন। এই সময়ে অঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় ব্যাংকের গ্রাহক সেবার মানের উন্নয়ন করতে পেরে ভালো লাগছে। আমার এই প্রচেষ্টার সাথে একাত্মতা ঘোষণা করে অঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকের উন্নয়নে কাজ করায় সকলের প্রতি কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার সকল সহকর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় আমরা আমানত সংগ্রহ, ঋণ আদায়-বিতরণসহ বিভিন্ন লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি।
নবাগত মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের অধীনেও অঞ্চলের সকলে এভাবেই কাজ করে যাবেন এবং ব্যাংকের সম্মান ও সুনাম অক্ষুণ্ণ রাখবেন মর্মে তিনি আশা প্রকাশ করেন। একই সাথে ব্যাংকের সকল গ্রাহকদের সাথে সুন্দর আচরণ এবং কোন ধরনের হয়রানি ছাড়া বিশেষভাবে কৃষকদের সেবা প্রদানের এই ধারা বজায় রাখারও আহবান জানান। কৃষকরাই এদেশের মানুষের খাদ্য সরবরাহের মূল কারিগর বিধায় তাদেরকে আরো আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য সকলের প্রতি অনুরোধ জানান।