বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন কার্যালয় শুভ উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত
logo

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন কার্যালয় শুভ উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত

আল্লাহর আইন চায়,সৎ লোকের শাসন চাই, এই স্লোগানকে সামনে রেখে ,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন  কার্যালয় শুভ উদ্বোধন ও কর্মী এবং সহযোগী সভা অনুষ্ঠিত হয় । 

গেল শনিবার দুপুরে  বাংলাদেশ জামায়াতে ইসলামী
শিবপুর বাজার শিবপুর ইউনিয়ন  কার্যালয়ে,
বাংলাদেশ জামায়াতে ইসলামী  জেলা  , উপজেলা , শিবপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও শিবপুর ইউনিয়ন  ইসলামী আন্দোলন এবং  অন্যান্য রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ গণের উপস্থিথিতে এই শুভ উদ্বোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয় । 

উক্ত শুভ উদ্বোধনী ও কর্মী সভা নূরনগর জোনের জামায়াতে ইসলামীর পরিচালক ও শিবপুর ইউনিয়ন সভাপতি মোঃ সৈয়দ হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে 
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা নাজমুল আলম আরিফ, ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী,নবীনগর উপজেলার আমির মোঃ মোখলেছুর রহমান,

উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট আবদুল বাতেন। 

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন  চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সভাপতি ডক্টর হাফেজ মো. মাছউদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা সেক্রেটারী খোরশেদুল ইসলাম খোকন, নূরনগর জুন সহ পরিচালক মাওলানা ইখলাস উদ্দিন ,  জামায়াতে ইসলামী বিদ্যাকুট ইউনিয়ন সেক্রেটারী  মাওলানা ইদ্রিস মিয়া,
জামায়াতে ইসলামী  শিবপুর ইউনিয়ন  সেক্রেটারী রহিস উদ্দিন,জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি সজিব রানা, ও সেক্রেটারী
ডাঃ আলিউল্লাহ,  ৯ নং ওয়ার্ড সভাপতি 
মোঃ কবির হোসেন, ২ নং ওয়ার্ড সেক্রেটারী
মাহাবুবুল আলম সহ-আরো অনেকেই।  

এমপি পদপ্রার্থী তার বক্তব্যে বলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নির্বাচনী এলাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  আমাকে  মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে নবীনগরে পাঠিয়েছেন, আমি নবীনগরে ঐ কাজটুকু করতে চাই, যেই কাজ মহান রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে  দিয়ে জমিনে  আল্লাহর আইন প্রতিষ্ঠিত  করিয়েছেন, অর্থাৎ সৎ কাজের  আদেশ ও অসৎ কাজের নিষেধ প্রদান করাই আমার কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কে  বাস্তবায়ন করে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করাই আমার কাজ । 

অনুষ্ঠান শেষে আগামী সংসদ নির্বাচনে  শিবপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয় ।

খুঁজুন