বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বাংলাদেশ হেরে গেল শ্রীলঙ্কার কাছে
logo

বাংলাদেশ হেরে গেল শ্রীলঙ্কার কাছে

বাংলাদেশর শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু চামারি আতাপাত্তুর দুর্দান্ত বোলিংয়ে হার এড়াতে পারেনি বাংলাদেশ নারী দল। প্রথম বলেই রাবেয়া লেগ বিফোর হন, পরের বলে এক রান নিতে গিয়ে রান আউট হন নাহিদা আক্তার।

নিগার সুলতানা জ্যোতি তৃতীয় বলে সীমানায় ক্যাচ দেন, আর চতুর্থ বলেই মারুফাকে এলবিডব্লিউ করে দেন আতাপাত্তু। শেষ দুই বলে ৯ রানের সমীকরণে বাংলাদেশ নিতে পারে মাত্র এক রান। ফলে ৭ রানের হারে শেষ হয় সেমিফাইনালের স্বপ্ন।

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে তোলে ২০২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন পেরেরা। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নেন ৩ উইকেট, খরচ করেন মাত্র ২৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে ১৯৫ রান। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নিগার সুলতানার দল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন