বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা বাংলাদেশ আজ দুই ধাপে আমিরাত যাবে
logo

বাংলাদেশ আজ দুই ধাপে আমিরাত যাবে

আজ দুই ভাগে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

 লিটন দাসের এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে। অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ সিরিজটি খেলতে দুই ধাপে ঢাকা ছাড়বে। প্রথম ধাপে যাবে সকালে এবং দ্বিতীয় ধাপের ক্রিকেটাররা যাবেন সন্ধ্যায়।

টাইগার অধিনায়ক লিটন দলের টার্গেট সিরিজ জয় বলেন, প্রত্যেকটা আন্তর্জাতিক খেলোয়াড়ই চায় পারফর্ম করতে। প্রত্যেকটা বাংলাদেশের অধিনায়কই চায় দল জিতুক। আমিও ব্যতিক্রম কিছু নয়। আমি চাই আমার হাত ধরেই বড় কিছু হোক। আমার অধিনায়কত্বে আমরা সিরিজ জিততে পারি, লক্ষ্য একটাই।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন