বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির সভা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে
logo

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির সভা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির চতুর্থ কোয়ার্টারের সভা আজ বুধবার ২৫ জুন দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল-এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। এটি আমাদের কোমলমতি সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এ থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। 

শিশুর মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে অভিভাবকদের উচিত বেশি করে সন্তানদের সময় দেওয়া, শিশুরা যেন ডিজিটাল ডিভাইসে আসক্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা, ভালো ভালো বই উপহার দেওয়াসহ শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে পজেটিভ ধারণা দেওয়া। 

তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করতে হবে। উঠান বৈঠকে বাল্যবিবাহের সমস্যা ও আইনগত দিকসমূহ তুলে ধরতে হবে। 
এমনকি ছোট ছোট ভিডিওর মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। অভিভাবকদের মানসিক চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে, যেন তাদের সন্তানেরা পড়াশুনা শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারে। 

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, খুলনা জেলার পাশাপাশি খুলনা বিভাগের অন্যান্য জেলা প্রশাসকদের বাল্যবিবাহ রোধ করার বিষয়ে প্রচার জোরদার করতে হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা অংশ নেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন