বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বালিয়াডাঙ্গীতে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই
logo

বালিয়াডাঙ্গীতে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্বর্ণ ব্যবসায়ীর স্থানীয় বাজার থেকে বাড়ী ফেরার পথে গতিরোধ করে ও চোখে মরিচের গুড়া ছিটিয়ে
নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌণে ৮ টায় উপজেলার ধনতলা ইউনিয়নের মাশানওয়ালা ব্রীজের অদূরে পাকা রাস্তায়। 

একদল ছিনতাইকারী লাহিড়ী বাজারের কাজল জুয়েলার্সের স্বত্বাধিকারী কাজল বণিক’র মোটরবাইক গতিরোধ করে এবং চোখে মরিচের গুড়ো ছিটিয়ে সাথে থাকা সাড়ে ৩ লাখ নগদ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামের মৃত রশ্মী বণিকের পুত্র ও স্থানীয় লাহিড়ী বাজারের কাজল জুয়েলার্সের স্বত্বাধিকারী কাজল বনিক প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার
(৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরবাইক যোগে বাড়ী ফেরার পথে ধনতলা ইউনিয়নের মাশানওয়ালা ব্রীজের অদূরেই একদল ছিনতাইকারী রাস্তায় দড়ি টেনে গতিরোধ করে এবং চোখে শুকনো মরিচের গুড়ো ছিটিয়ে দোকানের চাবিসহ নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর চিৎকারে কিছুক্ষণের মধ্যে পথচারীরা ঘটনাস্থল থেকে কাজল বনিককে উদ্ধার করে লাহিড়ী বাজারের পল্লী চিকিৎসকের নিকট নিয়ে আসেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, “বিষয়টি শুনেছি।অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নেওয়া হবে।”
এই ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলাবাসী জনসাধারণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন