বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বালিয়াডাঙ্গীতে গৃহবধুর আত্মহত্যা
logo

বালিয়াডাঙ্গীতে গৃহবধুর আত্মহত্যা

শহীদুল্লাহ্ সিদ্দিকী,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত‌্যা করেছে এক গৃহবধু। সোমবার সকাল ১১ টায় উপজেলার ভানোর ইউনিয়নের কোরিয়া কলন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ওই এলাকার নাসির উদ্দীনের স্ত্রী আকলিমা বেগম (৫০) সবার অজান্তে শ্বাশুড়ীর শয়ন ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। তবে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশের দাফন সম্পন্ন হয়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার কোরিয়া কলন্দা গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী

আকলিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সোমবার সকাল ১১ টায় বাড়ীর সকলের অজান্তে শ্বাশুড়ীর শয়ন গিয়ে আকলিমা বেগম ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন ঘরের বাইরে থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রার্থমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে একটি ইউডি মামলা দায়ের করে।

বালিয়াডাঙ্গী থানার সাব-ইন্সপেক্টর সাইদুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি পাওয়ায় লাশের দাফন কাজ সম্পন্ন হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন