বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল: গলায় দড়ি দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
logo

বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল: গলায় দড়ি দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের মেয়ে মিতু অরফে ঋষি (১৫) এসএসসি পরীক্ষায় ফলাফল শোনার পর আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায় বাড়ীর সবার অজান্তে শয়ন ঘরের সিলিঙ্গের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। 

মিতু অরফে ঋষি বালিয়াডাঙ্গী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এসএসসি পরীক্ষার ফলাফল তার মুঠো ফোনের মাধ্যমে ফলাফলে ফেল দেখার পর সে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতু বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ফলাফল প্রকাশের পর সে জানতে পারে সে পাশ করেনি। মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার হতাশায় সে নিজ ঘরে সকলের অগোচোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয়রা ও পরিবারের লোকজন উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন