আর কোন দিন এক সাথে মাদ্রাসায় পড়া কিংবা খেলা হবে না দু’ চাচাতো ভাই সোহান ও সিয়ামের। মাদ্রাসা বন্ধ থাকায় বাড়ীতে এসে
পুকুর পাড়ে খেলতে গিয়ে ছোট ভাই সিয়াম পা পিছলে পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেয় বড় ভাই সোহান। এ সময় আশেপাশে কেউ না থাকায় অবশেষে হাবুডুবু খেয়ে দু’জনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ জুন) সকাল ৮ টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ি এলাকায়।
এলাকাবাসি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী এলাকার বাসিন্দা দুই চাচাতো ভাই সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬) ওই এলাকার
একটি নুরানী মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়াশুনা করতো। মাদরাসা বন্ধ থাকায় বাড়ীতে এসেছিল দু’জনই। শুক্রবার সকালে বাড়ীর পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে
পড়ে যায় সিয়াম। উপায়ন্তর না পেয়ে তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। এ সময় আশেপাশে কেউ না থাকায় অবশেষে হাবুডুবু খেয়ে দু’জনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এলাকার জনৈক
মহিলা পুকুরে দু’জনের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে দুজনের লাশ উদ্ধার করে এলাকাবাসি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় থানা পুলিশ নিহত দু’শিশুর
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহত সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬) ওই গ্রামের সফিউল ইসলাম ও সিয়ামের বাবা দবিরুল ইসলাম। নিহত দু’শিশুর পিতা কাজের সন্ধানে ঢাকায় অবস্থান করে বলে স্থানীয়রা জানান। শিশু
দু’টির যুগপৎ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
-খবরপ্রতিদিন/ সি.ব