বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বালিয়াডাঙ্গীতে বিএনপির ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
logo

বালিয়াডাঙ্গীতে বিএনপির ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১জুন) বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বিএনপি’র ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক
মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তাগণ জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী খাঁন,
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডক্টর টি.এম মাহাবুবর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, উপজেলার আট ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের মধ্য জিল্লুর রহমান, রাশেল, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি জুলফিকার আলী শাহ্, ছাত্রদলের নেতা ইলিয়াস আলী, আবু সায়েদ, তাঁতীদলের আব্দুর রাজ্জাক, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম প্রমুখ।

শুরুতেই কোরআন তেলাওয়াত এবং শেষে দোয়া পরিচালনা করেন ভানোর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন। আলোচনা সভায় বক্তাগণ জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে
কাজ করার আহ্বান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন