সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার। ফলে নতুন অর্থবছরে বিড়ির দামে কোনো পরিবর্তন আসছে না।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংরক্ষিত মহিলা আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তামাকজাত পণ্যের ওপর করহার বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর বিদ্যমান ভ্যাট, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে বিড়ি খাতের বিদ্যমান মূল্য ও করহার অপরিবর্তিত রাখা হবে। অর্থাৎ বর্তমানে যে মূল্য কাঠামো ও করনীতি কার্যকর রয়েছে, নতুন অর্থবছরেও তা বহাল থাকবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে বিড়ির খুচরা মূল্যে কোনো পরিবর্তন আসবে না এবং বিদ্যমান কর ও সারচার্জ কাঠামোও অপরিবর্তিত থাকবে।
এ বিষয়ে সংসদে অর্থমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত থাকবে
বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত থাকবে
সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার। ফলে নতুন অর্থবছরে বিড়ির দামে কোনো পরিবর্তন আসছে না। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংরক্ষিত মহিলা আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম
হীরা তামাকজাত পণ্যের ওপর করহার বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর বিদ্যমান ভ্যাট, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে বিড়ি খাতের বিদ্যমান মূল্য ও করহার অপরিবর্তিত রাখা হবে। অর্থাৎ বর্তমানে যে মূল্য
কাঠামো ও করনীতি কার্যকর রয়েছে, নতুন অর্থবছরেও তা বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিড়ির খুচরা মূল্যে কোনো পরিবর্তন আসবে না এবং বিদ্যমান কর ও সারচার্জ কাঠামোও অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে সংসদে অর্থমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত