বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বাগেরহাটের ডেমা ইউপি চেয়ারম্যান অপহরণ. গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করেছেন
logo

বাগেরহাটের ডেমা ইউপি চেয়ারম্যান অপহরণ. গোয়েন্দা পুলিশের তৎপরতায় উদ্ধার করেছেন

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার ১১ জুন রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আজ আজ বৃহস্পতিবার ১২ জুন সকালে পুলিশের তত্ত্বাবধায়নে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি তাকে দুষ্কৃতকারীরা অপহরণ করে। মোঃ মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা।
তবে মনি মল্লিকের দাবি এটা অপহরণ নয়. তাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, মো. মনি মল্লিক বলছেন, “চারজনের একটি দল তাকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে কিলঘুষি ও পা দিয়ে লাথি মেরেছে। তবে আমি পা পিছলে পড়ে বেশ আঘাত পেয়েছি। এটা অপহরণ নয়, আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরে খুলনা শহরের টিবি বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করেছি। তিনি বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে মামলা রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন