বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ
logo

আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বাংলাদেশ চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজের করে নিয়েছে। তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে হারলেও পরের দুই ম্যাচে দাপুটে জয়ে শিরোপা তুলে নেয় লিটন দাসের দল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে সফরকারীরা। তবে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনের ধারাবাহিক আক্রমণে আর ইনিংস বড় করতে পারেনি তারা। মুস্তাফিজ ও রিশাদ তিনটি করে উইকেট নেন, শরিফুল শিকার করেন দুটি। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১১৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিং দেখান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। ইনিংসের চতুর্থ ওভারে ক্রেইগ ইয়াংকে টানা দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে শুরুটা ঝলমলে করেন সাইফ। তবে তিন বল পর আরও একটি বড় শট খেলতে গিয়ে ১৪ বলে ১৯ রান করে ক্যাচ দেন তিনি। ভাঙে ৩৮ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাস। হ্যারি টেক্টরকে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড-উইকেটে ক্যাচ দিয়ে ৬ বলে ৭ রান করে ফিরে যান তিনি।

এরপর ওপেনিং থেকে নেমে চার নম্বরে ব্যাট করতে আসেন পারভেজ হোসেন ইমন। তানজিদকে সঙ্গে নিয়ে তিনি ধীরে-ধীরে বাংলাদেশকে জয়ীর পথে এগিয়ে নেন। ১১তম ওভারে গ্যারেথ ডেলানির বিরুদ্ধে দুই ছক্কা ও এক চারে ৫০ এর সামনে পৌঁছে যান তানজিদ। পরে ইয়াংকে ছক্কা মেরে ৩৫ বলে দারুণ হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন তানজিদ।

তার সঙ্গে ৩৩ রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন। দুজনের জোড়া ব্যাটে ১৫ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন