বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
logo

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

 সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনায় ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে  আনন্দ মিছিল করেছে ছাত্র - জনতা । 

রবিবার (১ ১ মে) বেলা সাড়ে ১১ টায় জেলার জুলাই যোদ্ধা ও সাধারণ ছাত্র জনতার অংশগ্রহণে  শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি আনন্দ  মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জিরো পয়েন্ট পাচুর মোড়ে  গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন,ওয়ারিয়র্স অফ জুলাই জয়পুরহাট জেলা শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক  মোস্তাকিম মিল্লাত জিম, মূখ্য সংগঠক ইফতিয়াক আহমেদ, সদস্য মোরসালিন, মাহী সহ অন্যরা। 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। আগামীতে কোনো ফ্যাসিবাদ ‌শক্তি যাতে ‌দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ করার পাঁয়তারা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন