বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র
logo

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এর বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্র্বতী সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এই বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১৩ মে) নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে এক প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র টমি পিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ সব দেশের প্রতি আমাদের আহ্বান তারা যেন মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান দেয়।

সদ্য সংশোধিত সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে সোমবার (১২ মে) প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফলে আওয়ামী লীগ আপাতত কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা প্রচার চালাতে পারবে না। দলটিকে এখন জুলাই আন্দোলন দমনে ‘মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে। সেজন্য ইতোমধ্যে সংশোধন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন।

এ ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর ওইদিন রাতেই দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন