বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল
logo

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল

 আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে  বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি।  

শুক্রবার দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,  জেলা নাগরিক পার্টির জেলা সংগঠক ফিরোজ  আলমগীর, জেলা সংগঠক আশরাফুল ইসলাম,  জেলা  ইসলামী আন্দোলনের সহ সভাপতি আব্দুর রহিম, জেলা এবি পার্টির আহ্বায়ক সুলতান মাহমুদ,  শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান প্রমূখ। 

বক্তারা বলেন  বলেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর এ দেশে ফ্যাসিবাদ কায়েম করে জুলুম নির্যাতন চালিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতাকে হত্যা করেছে। তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। রাজপথে সেই ফয়সালা হয়ে গেছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন