বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আত্রাইয়ে উপজেলা বিএনপি'র বর্ধিত সভা অনুষ্ঠিত
logo

আত্রাইয়ে উপজেলা বিএনপি'র বর্ধিত সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আত্রাই উপজেলা শাখার আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, বর্ধিত সভা এবং দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা দলীয় কার্যালয়ে আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মীদের একাত্ম হয়ে এর সাফল্যের জন্য কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রসমানিক, উপজেলা জাতীয়তাবাদী যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ আলী প্রামানিক এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আদর প্রমুখ।

সমাপনী বক্তব্যে সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপির ৪৭ বছরের গৌরবময় ইতিহাস সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারের ইতিহাস। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদেরকে দলের ইতিহাস,

আদর্শ এবং জনগণের সাথে আমাদের অঙ্গীকারকে পুনর্বিবেচনা করার একটি সুযোগ করে দেবে। আমাদের লক্ষ্য হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দেশের উন্নয়ন ও জনগণের সেবা করা। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আমাদের সকল কর্মসূচি পালন করব।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন