বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ আত্রাইয়ে পুত্রের হাতে পিতা খুন, জনমনে নানা প্রশ্ন
logo

আত্রাইয়ে পুত্রের হাতে পিতা খুন, জনমনে নানা প্রশ্ন

নওগাঁর আত্রাইয়ে এক ব্যক্তির মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি হত্য না আতœহত্যা এ নিয়ে চলছে জনমনে ব্যাপক জল্পনা কল্পনা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নবাবেরতাম্বু গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলাম (৭২) ওই রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১ টার দিকে তার গলায় দড়ি ও দড়িটি জানালার সাথে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। 

এদিকে বেশ কিছুদিন থেকে নূরুল ইসলামের সাথে তার তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুর দ্বন্দ চলে আসছিল। এ জন্য অনেকেরই সন্দেহের তীর বড় ছেলে বাবুর দিকে। তিনি তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছেন। 

সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটানর মোটিভ উদঘাটনে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন