বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আত্রাইয়ে অ্যাম্পলসহ আটক ১
logo

আত্রাইয়ে অ্যাম্পলসহ আটক ১

 নওগাঁর আত্রাইয়ে নেশাজাতীয় অ্যাম্পলসহ শাহিন শেখ নামে একজনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।

মঙ্গলবার ৬ মে সকাল আনুমানিক নয়টায় উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শাহিন শেখ (৩২) উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত আ: রহমানের ছেলে। 

জানা যায়, মাদকদ্রব্য বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বান্দাইখাড়া এলাকায় আত্রাই থানার সাব-ইনেস্পেক্টর সাহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। অভিযানকালে শাহিন শেখ নামে একজনকে আটক করেন। আটকের পর শাহিনকে তল্লাশী করলে তার কাছ থেকে নয় পিচ অ্যাম্পল পাওয়া যায় বলে জানান।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে শাহিন নামে একজন কে আটক করা হয়। আটককৃত শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন