বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আত্রাইয়ে মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি অনুমোদন
logo

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি অনুমোদন

নওগাঁর আত্রাই উপজেলা কমান্ডের ৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এস.এম সিরাজুল ইসলাম ও সদস্য সচিব প্রফেসর ওয়ালিউর ইসলামের যৌথ স্বাক্ষরে গত ১৪ আগস্ট ২০২৫ জেলা ইউনিট কমান্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিককে আহ্বায়ক, খন্দকার নজরুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক এবং আনিছুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, আবুল কাশেম, মজিবর রহমান, মোফাজ্জল হোসেন, হাবিল মৃধা ও কাজী আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এস.এম সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে আত্রাই উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে এই এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি, এই কমিটি মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে।

সদস্য সচিব প্রফেসর ওয়ালিউর ইসলাম বলেন, আত্রাই উপজেলার মুক্তিযোদ্ধাদের সার্বিক উন্নয়ন ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে এই কমিটি কাজ করবে। জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।

আত্রাই উপজেলা এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান জানান, এডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের নিয়মিত কার্যক্রম শুরু করবে। মুক্তিযোদ্ধাদের সেবা ও তাদের পরিবারের উন্নয়নে আমাদের কাজের কোনো ঘাটতি থাকবে না।

এই কমিটির গঠনের মাধ্যমে আত্রাই উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন