বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আত্রাইয়ে মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন
logo

আত্রাইয়ে মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে শনিবার (১ মার্চ) সকাল ৭টায় উপজেলা মেইন গেইটের সামনে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রয়ের দোকান উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণকে রমজান মাসে সহজেই সাশ্রয়ী মূল্যে গরুর মাংস ক্রয় করার সুযোগ দেওয়া হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামাল হোসেন দৈনিক যায়যায়দিনকে বলেন,"রমজান মাসে মানুষের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। এই মাংস বিক্রয়ের দোকানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষকে যেন ন্যায্য মূল্যে মাংস কিনতে সুবিধা হয়।"

প্রতিকেজি গরুর মাংসের মূল্য ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে যাতে কোনোভাবেই মাংসের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়।

তিনি আরও বলেন,একজন মাংস ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মাংস ক্রয় করতে পারবে। এছাড়া স্বল্প আয়ের মানুষের জন্য ২৫০ গ্রাম মাংস কেনার ব্যবস্থা রাখা হয়েছে।আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফা লাভে সিন্ডিকেট গঠন করতে না পারে,।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন