বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আত্রাইয়ে জুলাই যোদ্ধাদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন
logo

আত্রাইয়ে জুলাই যোদ্ধাদের কবরে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

নওগাঁর আত্রাইয়ে জুলাই গনঅভ্যুত্থানে শহিদ শাকিল আনোয়ার ও শহিদ শেখ ফাহমিন জাফরের কবরে প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের শাকিল আনোয়ার ও তারাটিয়া গ্রামের শেখ ফাহমিন জাফর দ্বয়ের কবরে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত) রাকিবুল হাসান। 

এসময় রাণীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ (তদন্ত) কাওসার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রশেনজিৎ তালুকদার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, বন কর্মকর্তা খালেক হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শহিদ শাকিলের পিতা আবেদ আলী, শহিদ শেখ ফাহমিন জাফরের মাতা কাজী লুলুল মাখমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

পুস্পস্তবক অর্পণ শেষে উভয় স্থানে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন