এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেয়া হবে শহীদ মিনারে। নিজ বাসভবনে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ।
সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য ও মঞ্চসারথি আতাউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়, আতাউর রহমানের কর্ম মুখর জীবনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ বেদিতে রাখা হবে। পরে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলামাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
ভর্তির পরই বরেণ্য এই শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
আতাউর রহমানের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, বনানীতে হবে দাফন
আতাউর রহমানের শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, বনানীতে হবে দাফন
এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেয়া হবে শহীদ মিনারে। নিজ বাসভবনে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছে অভিনয়শিল্পী সংঘ। সোমবার (১১ মে) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য ও মঞ্চসারথি আতাউর
রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনয়শিল্পী সংঘ থেকে জানানো হয়, আতাউর রহমানের কর্ম মুখর জীবনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহীদ বেদিতে রাখা হবে। পরে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলামাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। গত শুক্রবার
বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পরই বরেণ্য এই শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিনই কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত