বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার কয়েকশ' শ্রমিক
logo

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার কয়েকশ' শ্রমিক

ঢাকা জেলার সাভারের আশুলিয়া এলাকায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোশাক কারখানার কয়েকশ' শ্রমিক। একই মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান এক্টর এক্সপোটিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স-এর সাধারণ শ্রমিকেরা এই বিক্ষোভে অংশ নেন।

আজ সোমবার ৩ ই্ নভেম্বর সকালে ডিইপিজেড-এর প্রধান ফটকের সামনে শ্রমিকেরা জড়ো হন। তাদের দাবি, কারখানাগুলো বন্ধ ঘোষণা না করেই গত তিন মাস ধরে তাদের বেতন বকেয়া রাখা হয়েছে। একাধিকবার বেপজার জিএম ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

​খবর পেয়ে স্থানীয় শিল্প পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

​তবে এ বিষয়ে কারখানা মালিকপক্ষ বা ডিইপিজেড কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আন্দোলনরত শ্রমিকেরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ করা না হয়, তবে তারা তাদের আন্দোলন আরও জোরদার করবেন

বলে জানান আন্দোলনকারী শ্রমিকেরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন