বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ছিনতাইকারী গ্রেফতার
logo

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ছিনতাইকারী গ্রেফতার

আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা  পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপস আরাফাতুল ইসলাম।

তিনি জানান,গত ১০,ই জুন জাহিদা খাতুন ওরফে বন্যা ও তার স্বামী খোকন মিয়া রংপুর থেকে গাড়িযোগে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড ভোররাত তিনটার দিকে নামেন। এসময় পেশাদার ছিনতাইকারী মাসুদ ওরফে জামাই মাসুদ ওরফে রানা তাদেরকে ধরে নগদ টাকা-পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় ঐ নারীর স্বামী খোকন মিয়া ছিনতাইয়ে বাধা দিলে ওই ছিনতাইকারী তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়ে যান পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্ ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ সেই দিনেই তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এঘটনায় থানায় মামলা হলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভোররাতে হত্যাকারী মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ ওরফে রানাকে গ্রেফতার করে । দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

   -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন