বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আশুলিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

আশুলিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহাদাৎ হোসেন সরকারঃ রাজধানীর আশুলিয়া থানাধীন নিরিবিলি মুক্তধার আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

গ্রেফতারকৃত আসামী হলেন মনোয়ার হোসেন শাওন (২৯)। তিনি মৃত আব্দুস সেলিমের ছেলে। তার বর্তমান ঠিকানা আশুলিয়া থানার কুড়গাঁও নতুন পাড়ার জনৈক ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

র‍্যাব-৪, সিপিসি-২, নবীন ক্যাম্প, সাভার, ঢাকার ওয়ারেন্ট অফিসার মোঃ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। 

এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী দৌড়ে জনৈক বিল্লালের আধাপাকা টিনশেড বাড়ির পশ্চিম দিকের একটি ঘরে ঢুকে পড়লে তাকে আটক করা হয়।

আসামীর নিজ হাতে বের করে দেওয়া আলামত অনুযায়ী জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে:
১৫টি স্বচ্ছ পলিথিনের পোটলায় ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা
৪টি পলিথিনের পোটলায় মোড়ানো সাদা কাগজের ৩৫৭টি পুরিয়ায় আরও ৫০০ গ্রাম গাঁজা

মোট জব্দকৃত গাঁজার পরিমাণ ১ কেজি ৯৫০ গ্রাম  যার বাজার মূল্য প্রায় ৪৮,৭৫০ টাকা। আসামীর জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ার আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আইনানুগ কার্যক্রম শেষে থানায় হাজির করে এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব কর্তৃপক্ষ।

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় অনুরোধ জানানো হয়েছে বলে জানান তারা।

খুঁজুন