বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আশুলিয়ার শিমুলিয়ার জনগণের কষ্ট লাঘবে কাজ করছে ইউপি চেয়ারম্যান প্রার্থী মো.মনিরুজ্জামান মনির
logo

আশুলিয়ার শিমুলিয়ার জনগণের কষ্ট লাঘবে কাজ করছে ইউপি চেয়ারম্যান প্রার্থী মো.মনিরুজ্জামান মনির

সাভার উপজেলার  আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের তেলীবাড়ী থেকে আব্দুল মান্নান ডিগ্রি কলেজ রোডের সংযোগ সড়কের ঢালাই রাস্তার প্রায় ৫০০ গজ ভাঙা অংশ রেখে কাজ শেষ করায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে আছেন। খানাখন্দ আর ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

তাই জনগণের কষ্ট দেখতে চুপ থাকতে পারেননি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, গরীব-দুঃখী, শ্রমজীবী,কর্মজীবী মেহনতী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর,বিশিষ্ট সমাজকর্মী জননেতা মো.মনিরুজ্জামান মনির।

তিনি সরেজমিনে পরিদর্শনে যান ভাঙা রাস্তার সেই অংশে। ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলেন,তাদের দুঃখ-কষ্ট শুনেন এবং দ্রুত এই রাস্তা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মানুষের পাশে থাকা,জনগণের কষ্ট লাঘব করা, মনিরুজ্জামান মনিরের প্রতিশ্রুতি। জনগণের দোয়া,ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামীদিনে তিনি যেন আরও বেশি কাজ করতে পারেন, এটাই তার প্রত্যাশা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন