বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আশুলিয়ায় সরকারি আইন অমান্য করে প্রকাশ্যে গরু জবাই ও মাংস বিক্রি-নিরব ভুমিকায় প্রশাসন
logo

আশুলিয়ায় সরকারি আইন অমান্য করে প্রকাশ্যে গরু জবাই ও মাংস বিক্রি-নিরব ভুমিকায় প্রশাসন

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় সরকারি আইন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হাট-বাজার ছাড়াও বিভিন্ন স্থানে প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। একই সঙ্গে কিছু কসাইয়ের বিরুদ্ধে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগও পাওয়া গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ ইং) সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, আশুলিয়ার জামগড়া, কাঠগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গরু জবাই করে মাংস বিক্রি করছেন এক শ্রেণীর কসাই। অভিযোগ রয়েছে, এসব কসাই কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই এবং নির্ধারিত কসাইখানা ব্যবহার না করে যেখানে-সেখানে পশু জবাই করছেন।

স্থানীয়দের অভিযোগ, জবাইকৃত মাংস প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অপরদিকে বাজারের দোকানগুলোতে একই মাংস ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। এতে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি জনস্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

অভিযোগ উঠেছে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরব ভূমিকা পালন করছেন। নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা না করায় কসাইরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, অবৈধ জবাই বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খুঁজুন