হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ার বিভিন্ন পাড়া-মহল্লায় নতুন নতুন কৌশলে মাদকের কারবার জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের মাদক সন্ত্রাসীরা। স্থানীয়দের অভিযোগ, মাদকের নেশার টাকা জোগাড় করতে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গেছে। এসব অপরাধের সঙ্গে মাদক সংশ্লিষ্ট অনেকেই জড়িত।
এ বিষয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “মাদক কারবারি ও চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, “মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজ যেই হোক না কেন, তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হচ্ছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।”
প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
আশুলিয়ায় পাড়া মহল্লায় নতুন কৌশলে জমজমাট ভাবে করছে মাদকের কারবার
আশুলিয়ায় পাড়া মহল্লায় নতুন কৌশলে জমজমাট ভাবে করছে মাদকের কারবার
হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ার বিভিন্ন পাড়া-মহল্লায় নতুন নতুন কৌশলে মাদকের কারবার জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের মাদক সন্ত্রাসীরা। স্থানীয়দের অভিযোগ, মাদকের নেশার টাকা জোগাড় করতে এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গেছে। এসব অপরাধের সঙ্গে মাদক সংশ্লিষ্ট অনেকেই জড়িত।
এ বিষয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “মাদক কারবারি ও চাঁদাবাজ সন্ত্রাসী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার
জানান, “মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজ যেই হোক না কেন, তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হচ্ছে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।” প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত