বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ আশুলিয়ায় এক কিশোরের ৩৮ টুকরো হাড়-কঙ্কাল উদ্ধারের পর তিনজনকে গ্রেফতার
logo

আশুলিয়ায় এক কিশোরের ৩৮ টুকরো হাড়-কঙ্কাল উদ্ধারের পর তিনজনকে গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ইং) সকালে রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, মূলত নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছর বয়সী কিশোর মিলন হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার এবং লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করেছে পিবিআই।

ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ, রামপুরা-নতুন বাজার রুটে যান চলাচল বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালকরা, তারা সড়ক অবরোধ করলে রামপুরা-নতুন বাজার রুটে যান চলাচল বন্ধ থাকে বলে পিবিআই জানায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিলন নিখোঁজ ছিলো। পরিবারের পক্ষ থেকে দীর্ঘ খোঁজাখুঁজির পর ১৮ নভেম্বর আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন মিলনের মা জোসনা বেগম।

জানা যায়, আশুলিয়ায় প্রায়ই অটোরিকশা চুরি ছিনতাই হয়, দুই একটা উদ্ধার ও দুই একজন গ্রেফতার হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরেই থাকছে বলে ভুক্তভোগী পরিবার ও সচেতন মহলের দাবি।

খুঁজুন