হেলাল শেখঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা ও মোট সাতজনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল ও কনস্টেবল মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন আসামি এখনো পলাতক।
গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলাটিতে ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ সময় একজন ভুক্তভোগী জীবিত ছিলেন বলেও অভিযোগে বলা হয়। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। তবে ভুয়া বাদী সায়েব আলী জলিলকে ১৮ মাসেও গ্রেফতার করতে পারেনি আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ ৭হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি রায়
আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ ৭হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি রায়
হেলাল শেখঃ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলা ও মোট সাতজনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের
যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল ও কনস্টেবল মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন আসামি এখনো পলাতক। গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলাটিতে
১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ সময় একজন ভুক্তভোগী জীবিত ছিলেন বলেও অভিযোগে বলা হয়। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। তবে ভুয়া বাদী সায়েব আলী জলিলকে ১৮ মাসেও গ্রেফতার করতে পারেনি আশুলিয়া থানা পুলিশ।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত