বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো: ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল
logo

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো: ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনাল

৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর। এ মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা রয়েছে প্রসিকিউশনের। আজ তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা রয়েছে প্রসিকিউশনের।

আজ মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এমন তথ্য জানা গেছে।

এদিন সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, গুমের মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ মোট ৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ মামলায় প্রধান তিন আসামি হলেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী মামুন। এরমধ্যে মামুন আছেন। বাকিরা পলাতক।মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেয়া হতে পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন