বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ ব্রেনস্টোক করে মৃত্যুবরণ করেন
logo

আশুলিয়ার প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ ব্রেনস্টোক করে মৃত্যুবরণ করেন

দৈনিক আমাদের খবর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য মোঃ মোস্তাক আহমেদ আর নেই। তিনি  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ শুক্রবার  (১ আগষ্ট ) আনুমানিক  সকাল  ৮:৩০ মিনিটে  আশুলিয়ার রপ্তানি  ডিইপি জেড ট্রাফিক  পুলিশ বক্সের সামনে মস্তিষ্কের রক্তক্ষরণ

(ব্রেইন স্ট্রোক)  করলে সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা  ট্রাফিক সার্জেন রায়হান সহ তার সহযোগীরা দ্রুত  শেখ ফজিতুলনেছা মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে তাতক্ষনিক মৃত ঘোষণা করেন।

প্রবীণ সাংবাদিক মোস্তাক আহমেদ'র মৃত্যুকালে বয়স ছিল (৫৭ ) বছর। তার গ্রামের বাড়ি  সিরাজগঞ্জ সদর থানার পাইক পাড়া গ্রামে। সে দীর্ঘদিন  আশুলিয়া ভাদাইল উত্তর পাড়া ওমর আলী সজীবের বাড়িতে  স্ত্রী , সন্তান নিয়ে বসবাস করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী রেখে গেছেন। তার এমন অকাল মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

মোস্তাক আহমেদ দৈনিক আমাদের খবর  পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন।
সকল কার্যক্রম শেষে মরহুম সাংবাদিক মোস্তাক আহমেদকে তার জন্মস্থান সিরাজগঞ্জের পৌরকবরস্থানে দাফন সমপূর্ন করা হয়েছে।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন