হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ক্রাইম জোন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জন'সহ ২১ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ১৪ জনকে আটক করা হয়, সেই সাথে পৃথক স্থান থেকে আরও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের এই অভিযান পরিচালিত হয়। অভিযানের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
আশুলিয়ার জামগড়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাং সদস্য ১৪ জন'সহ ২১জনকে গ্রেফতার
আশুলিয়ার জামগড়ায় পুলিশের অভিযানে কিশোর গ্যাং সদস্য ১৪ জন'সহ ২১জনকে গ্রেফতার
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া ক্রাইম জোন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জন'সহ ২১ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার-এর নেতৃত্বে সঙ্গীয়
ফোর্স গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ১৪ জনকে আটক করা হয়, সেই সাথে পৃথক স্থান থেকে আরও ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। সভায় কঠোর অবস্থানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের এই অভিযান পরিচালিত হয়। অভিযানের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত