বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টসের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে রাস্তায়
logo

আশুলিয়ার জামগড়া হেয়ন গার্মেন্টসের সামনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে রাস্তায়

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকা থেকে কিছুটা ভেতরে হেয়ন গার্মেন্টসের সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দিবাগত গভীর রাতে স্থানীয়রা হেয়ন গার্মেন্টসের সামনে একজন অজ্ঞাত ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার প্রস্তুতি নেয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই পড়ে ছিলো। ঘটনাস্থলে শতাধিক উৎসুক জনতার ভিড় জমে যায়। নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন