আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রস্তুতি শুরু করেছে দলটির নেতাকর্মীরা। বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে তারেক রহমানের ঘোষিত '৩১ দফা' বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল গফুর মিয়া জানান, তারেক রহমানের নির্দেশেই আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এসময় বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল ইদ্রিস আলী মিয়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "এখন আর ঘরে বসে থাকার সময় নেই। এখন থেকেই সব প্রস্তুতি নিতে হবে। ঐক্যবদ্ধ বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে।" তিনি আরও বলেন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।
উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজিব হোসেন, ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম, এবং বিএনপি নেতা কামাল সহ আরও অনেকে।
-খবরপ্রতিদিন/ সি.ব