বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আসন্ন ঈদ-উল-আযহা কে সামনে রেখে খুলনা মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব ৬
logo

আসন্ন ঈদ-উল-আযহা কে সামনে রেখে খুলনা মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব ৬

মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬।

মহাসড়কে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়।

তাছাড়া, র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকাধীন ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোষ্ট ও বিশেষ টহল পরিচালনা করা অব্যাহত থাকবে।

এরই অংশ হিসেবে র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোষ্ট ও টহলের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপূর্ণ জেলাসমূহে ২৯ মে রাত ১০ টা হতে ভোর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে মহাসড়কসমূহে বিশেষ নিরাপত্তামূলক চেকপোষ্ট স্থাপন করা হয়। তাছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
র‍্যাব-৬ এর অধিনায়ক, কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, জিএনপিপি, বিএন বলেন, র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ চেকপোষ্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন