বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আরও ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা
logo

আরও ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা

আরও ৫৩ জনের প্রার্থিতা নির্বাচন কমিশনে শুনানিতে বৈধ ঘোষণা করা হয়।মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।

চতুর্থ দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৫৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। ১৭ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানিয়েছেন। 

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।

এর আগ ১২ জানুয়ারি তৃতীয় দিনের আবেদনের শুনানিরে পর ৪০ জনের আপিল মঞ্জুর করে ইসি। রোববার (১১ জানুয়ারি) ইসিতে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল শুনানি হয়েছে এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসাররা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

খুঁজুন