বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আরিচা-কাজিরহাট নৌ-রুটে অতিরিক্ত যাত্রী বহন,বড় দুর্ঘটনার আশঙ্কা
logo

আরিচা-কাজিরহাট নৌ-রুটে অতিরিক্ত যাত্রী বহন,বড় দুর্ঘটনার আশঙ্কা

হেলাল শেখ: মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট নৌ-রুটে দ্রুতগতির আধুনিক যানবাহন স্পিডবোটে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী যেখানে একটি স্পিডবোটে সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনের কথা, সেখানে ১৮ থেকে ১৯ জন যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রী সাধারণ ও সচেতন মহল। তাদের অভিযোগ, অতিরিক্ত ৬–৭ জন যাত্রী বহনের ফলে যেকোনো সময় বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটতে পারে, যা যাত্রীদের জীবনঝুঁকির মুখে ফেলছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বিকেলে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোট চালক আকাশ মিয়ার সঙ্গে কথা হলে তিনি অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান,“সরকারি কাগজপত্র অনুযায়ী ১২ জন যাত্রী নিলে তেলের খরচ ওঠে না। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ৬ জন যাত্রী নিচ্ছি। প্রতিজনের কাছ থেকে ২১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।” ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ঝুঁকি তো আছেই, তবে নৌ-পুলিশ বা থানা পুলিশ এ বিষয়ে আমাদের কিছু বলে না।”

এদিকে যাত্রী ও স্থানীয়রা দ্রুত নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করে বলেন, নিয়ম না মানলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

খুঁজুন