বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেছেন, ১৫ বছর পরে স্বৈরাচার শেখ হাসিনাকে যেমন পালিয়ে যেতে হয়েছে। জামালপুরের মির্জা আজম এবং ফারুক চৌধুরীকে যেমন পালিয়ে যেতে হয়েছে। আপনারা এমন কিছু হয়ে যান নাই। আপনাদেরকেও পালিয়ে যেতে হবে ঐ সময় আসলো বলে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের তালুকদার মার্কেটে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিলোফার চৌধুরী মনি
এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনি কমিটি করেন। কমিটির ব্যণিজ্য করেন। কমিটির সিন্ডিকেট করেন। হাসিনার সিন্ডিকেট যেমন টিকে নাই। কোন সিন্ডিকেট টিকবে না। স্বৈরাচার এরশাদের সময় ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান বলেছিল দড়ি ধরে মার টান, রাজা হবে খানখান। জামালপুরের উদ্দেশ্যে বলতে চাই সেই দড়ি ধরার সময় এসে গেছে। জনগণ বলবে দড়ি ধরে মার টান সিন্ডিকেট হবে খানখান। এখানো সময় আছে সাবধান হয়ে যান। বিএনপি যাদের হাতে থাকার কথা তাদেরকে ফিরিয়ে দিন।
নিলোফার চৌধুরী মনি বলেন, আজকের এই জন্মদিনে একধরনের কুলাঙ্গারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে। আমি শুধু একটা কথা বলি, শহীদ জিয়ার মৃত্যুর সময় ভাঙ্গা সুটকেস আর ছিঁড়া গেঞ্জি ছিল। যদি আপনারা ভাঙ্গা সুটকেস আর ছিঁড়া গেঞ্জির কথা চিন্তা করতেন, তা হলে আপনারা বালু মহল দখল করতেন না। যদি ভাঙ্গা সুটকেসের কথা চিন্তা করতেন তা হলে আপনারা পরিবহন দখল করতেন না।
যদি ছিঁড়া গেঞ্জির কথা চিন্তা করতেন তা হলে আপনারা বিভিন্ন সরকারি সেক্টরে গিয়ে নিজের নাম বুক ফুলিয়ে বলতেন না আমিই জামালপুরের শ্রেষ্ঠ আমিই জামালপুরের সেরা। আপনারা কে আপনারা জানেন? আপনাদেরকে আমলারা থু'বলে, থু'দেয় আপনারা চলে এলে।
জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহাম্মেদের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউর হক জিয়া, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, সংগ্রামী দল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, ছাত্রদল নেতা গোলাম নবী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
আপনাদেরকেও পালিয়ে যেতে হবে ঐ সময় আসলো বলে: নিলোফার চৌধুরী মনি
আপনাদেরকেও পালিয়ে যেতে হবে ঐ সময় আসলো বলে: নিলোফার চৌধুরী মনি
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেছেন, ১৫ বছর পরে স্বৈরাচার শেখ হাসিনাকে যেমন পালিয়ে যেতে হয়েছে। জামালপুরের মির্জা আজম এবং ফারুক চৌধুরীকে যেমন পালিয়ে যেতে হয়েছে। আপনারা এমন কিছু হয়ে যান নাই। আপনাদেরকেও পালিয়ে যেতে হবে ঐ সময় আসলো বলে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের তালুকদার মার্কেটে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিলোফার চৌধুরী মনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনি কমিটি করেন। কমিটির ব্যণিজ্য করেন। কমিটির সিন্ডিকেট করেন। হাসিনার সিন্ডিকেট যেমন টিকে নাই। কোন সিন্ডিকেট টিকবে না। স্বৈরাচার এরশাদের সময় ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান বলেছিল দড়ি ধরে মার টান, রাজা হবে খানখান। জামালপুরের উদ্দেশ্যে
বলতে চাই সেই দড়ি ধরার সময় এসে গেছে। জনগণ বলবে দড়ি ধরে মার টান সিন্ডিকেট হবে খানখান। এখানো সময় আছে সাবধান হয়ে যান। বিএনপি যাদের হাতে থাকার কথা তাদেরকে ফিরিয়ে দিন।নিলোফার চৌধুরী মনি বলেন, আজকের এই জন্মদিনে একধরনের কুলাঙ্গারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করছে। আমি শুধু একটা কথা বলি, শহীদ জিয়ার মৃত্যুর সময় ভাঙ্গা সুটকেস আর ছিঁড়া গেঞ্জি ছিল। যদি আপনারা ভাঙ্গা সুটকেস আর ছিঁড়া গেঞ্জির কথা চিন্তা করতেন, তা হলে আপনারা বালু মহল দখল করতেন না। যদি ভাঙ্গা সুটকেসের কথা চিন্তা করতেন তা হলে আপনারা পরিবহন দখল করতেন না। যদি ছিঁড়া গেঞ্জির কথা চিন্তা করতেন তা হলে আপনারা বিভিন্ন সরকারি সেক্টরে গিয়ে নিজের নাম বুক ফুলিয়ে বলতেন
না আমিই জামালপুরের শ্রেষ্ঠ আমিই জামালপুরের সেরা। আপনারা কে আপনারা জানেন? আপনাদেরকে আমলারা থু'বলে, থু'দেয় আপনারা চলে এলে। জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহাম্মেদের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউর হক জিয়া, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন, সংগ্রামী দল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, ছাত্রদল নেতা গোলাম নবী প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত