বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন
logo

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন কেইন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন । নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) উইলিয়ামসনের অবসরের কথা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক উইলিয়ামসন। ৯৩ ম্যাচে তার রান ২৫৭৫, গড় ৩৩, ফিফটি ১৮টি এবং সর্বোচ্চ ইনিংস ৯৫।

২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া উইলিয়ামসন ৭৫ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছিল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনালে (২০২১)।

অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, দীর্ঘ সময় ধরে এই ফরম্যাটের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। এটি অসাধারণ এক যাত্রা ছিল। এখন সময় এসেছে দলকে এগিয়ে নেয়ার নতুন অধ্যায় শুরু করার।

এদিকে ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ার নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি উইলিয়ামসন। ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে বর্তমানে টেস্ট প্রস্তুতিতেই মনোযোগী এই ব্যাটার বলেন, ব্ল্যাকক্যাপস আমার জীবনের বিশেষ একটি অংশ। এই দলের জন্য নিজের সবটুকু দিতে চাই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন