বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
logo

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুমকৃতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট, শনিবার জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “নির্মম ও অমানবিক গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম বন্ধে রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গুমের সংস্কৃতির চিরতরে অবসান ঘটাতে হবে।”

সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন—
১. অনতিবিলম্বে গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক অবস্থার তথ্য জানাতে হবে।

২. দ্রুততম সময়ে প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে।

৩. বিগত ফ্যাসিস্ট আমলে ব্যবহৃত সকল প্রকার ‘আয়নাঘর’-এর বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।

৪. গুমকৃত ব্যক্তিদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং গুম থেকে ফেরত আসা সকল নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

৫. বাংলাদেশের র‌্যাব, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুম, খুন, ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে।

এ সময় আরও বক্তব্য রাখেন— ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী, গুম হওয়া শফিকুল ইসলামের ভাই সাদেক হোসেন, রেজোয়ান হোসেনের ভাই রিপন হোসেন, মুকাদ্দাস আলীর পিতা আব্দুল হালিম, হাফেজ জাকির হোসেনের ভাই জিয়াউর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন, বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুঁজুন