বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
logo

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ ১৩ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Şen)
এবং তুরস্ক দূতাবাসের সিকিউরিটি কনস্যুলার কর্নেল বোরাত তাসদেলেন সৌজন্য সাক্ষাৎ করেন।
WhatsApp Image 2025-11-13 at 6.22.33 PM (1).jpeg 103.5 KB
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের জেন্ডারমারি ফোর্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। এসময় উভয় পক্ষ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ TIKA কার্যক্রমের আওতায় সম্ভাবনার গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিষয়ে আলোচনা করেন।

বিশেষত বাংলাদেশ আনসার ও ভিডিপি কর্তৃক দক্ষ জনশক্তি প্রশিক্ষন এবং সজ্ঞীবন প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরির মাধ্যমে বাহিনীর সদস্যদের জীবিকার উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রদূত গভীর আগ্রহ প্রকাশ করেন।
WhatsApp Image 2025-11-13 at 6.22.34 PM.jpeg 102.28 KB
এই সৌজন্য সাক্ষাতের ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও মজবুত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ও প্রশিক্ষণ খাতে এবং উন্নয়ন কেন্দ্রিক ভবিষ্যৎ সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে  আশা করা যায়।

এই সৌজন্য সাক্ষাতে আরোও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন