বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আনোয়ারা থানা কর্তৃক মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই চোরাইকৃত সকল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার
logo

আনোয়ারা থানা কর্তৃক মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই চোরাইকৃত সকল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার

রেয়াজ আহমেদ খাঁন,মুন্না, চট্টগ্রাম: আনোয়ারা থানা কর্তৃক মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই চোরাইকৃত সকল স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার সহ দুর্ধর্ষ ভাসমান চোর মোঃ তৌফিক ②তৌফিকুল ইসলাম হৃদয়'কে গ্রেফতার:

সূত্রঃ আনোয়ারা থানার মামলা নং-১২, তারিখ-১৬/০১/২০২৬ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড।

সূত্রে বর্ণিত মামলার বাদী আলী হোসেন (৬০) এর মেয়ে স্বামীর বাড়িতে একা থাকায় নিরাপত্তাজনিত কারণে তাহার স্বর্ণালংকার, নগদ টাকা ও ডিপিএস বই সহ অন্যান্য মূল্যবান সামগ্রী সমূহ তাহার বাড়িতে আনিয়া রাখেন। গত ১৪/০১/২০২৬ খ্রিঃ রাত অনুমান ১১.৪৫ ঘটিকার দিকে তিনি ও তাহার মেয়ে সোনিয়া আক্তার সহ পরিবারের অপরাপর সদস্যরা রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ নিজ কক্ষে ঘুমাইয়া পড়েন। ১৫/০১/২০২৬ খ্রিঃ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় তিনি ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম হইতে উঠিলে দেখেন যে, তাহার ঘরের প্রধান দরজা খোলা এবং বেশকিছু অসামঞ্জস্য চোঁখে পড়ে। শংকিত হইয়া তিনি সবাইকে ডাকাডাকি করিয়া ঘুম হইতে জাগাইয়া তুলেন। 

তিনি আরো দেখেন যে, তাহার ঘরের একটি কক্ষে থাকা ষ্টিলের আলমিরার অভ্যন্তরে রক্ষিত তাহার মেয়ে সোনিয়া আক্তারের মালিকানাধীন অনুমান ০১ ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস (মূল্য অনুমান ২,১০,০০০ টাকা), অনুমান ১২ আনা ওজনের ডলি দুই জোড়া কানের দুল (মূল্য অনুমান ১,২৮,০০০ টাকা), অনুমান ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য অনুমান ৯৫,০০০ টাকা), একটি ভিভো স্মার্টফোন (মূল্য ২৫,০০০ টাকা, নগদ ১২,০০০ টাকা সহ একটি ডিপিএস জমা বই (গ্রামীণ ব্যাংক) যথাস্থানে নেই। সার্বিক অবস্থাদৃষ্টে তিনি বুঝিতে পারেন যে, ১৪/০১/২০২৬ খ্রিঃ রাত অনুমান ১১.৪৫ ঘটিকার পর হইতে ১৫/০১/২০২৬ খ্রিঃ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার মধ্যবর্তী সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা সঙ্গোপনে তাহার ঘরের দরজা খুলিয়া প্রবেশ করতঃ অনুমান ৪,৭০,০০০/- (চার লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যমানের মালামাল চুরি করিয়া নিয়া যায়। বর্ণিত ঘটনায় আলী হোসেন (৬০) বাদী হইয়া অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে সূত্রে বর্ণিত মামলা রুজু হয়।

বর্ণিত চাঞ্চল্যকর চুরির মামলাটি আনোয়ারা থানার এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস'কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি এই চাঞ্চল্যকর চুরির মামলার তদন্তভার গ্রহণ করিয়া আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করিয়া তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, আনোয়ারা সার্কেল জনাব সোহনুর রহমান সোহাগ মহোদয়ের তত্ত্বাবধানে ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ, জুনায়েত চৌধুরীর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাস সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ নুরুল আফছার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া চুরির ঘটনার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই গত ১৭/০১/২০২৬ ইং তারিখ উক্ত ঘটনায় জড়িত দুর্ধর্ষ ভাসমান চোর মোঃ তৌফিক হেতৌফিকুল ইসলাম হৃদয় (২২), পিতা-মৃত নুরুল আমিন, মাতা-মৃত শামসুন নাহার, সাং-প্রেমাসিয়া, মৌলভীপাড়া, লানজন বরের বাড়ী, ৭নং ওয়ার্ড, ৩নং খানখানাবাদ ইউনিয়ন, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম'কে আনোয়ারা থানাধীন মোহাম্মদপুর এলাকায় অবস্থিত পাহাড়ের পাদদেশ হইতে গ্রেফতার করিয়া তাহার নিকট হইতে চোরাইকৃত একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, নগদ ৭,৫০০/- টাকা ও একটি স্মার্ট ফোন উদ্ধার করিতে সক্ষম হয়। বর্ণিত আসামীর উপরোক্ত পৈত্রিক বাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সে আনোয়ারা ও কর্ণফুলি থানা এলাকায় ভাসমান অবস্থায় থাকিয়া বিভিন্ন প্রকার চুরি করিয়া নির্ভিঘ্নে মোহাম্মদপুর রমজান আলীর পাহাড়ে অবস্থান ও রাত্রিযাপন করে মর্মে জানা যায়। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

স্বাক্ষরিত/১৮/০১/২০২৬ খ্রিঃ অফিসার ইনচার্জ আনোয়ারা থানা, চট্টগ্রাম।

খুঁজুন