বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা আমরা সম্প্রীতির মাধ্যমে বসবাস করি তারেক
logo

আমরা সম্প্রীতির মাধ্যমে বসবাস করি তারেক

বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, আমরা সম্প্রীতি সৌহার্দ্য নিয়ে বসবাস করি, আমাদের মাঝে নেই কোন দ্বন্দ্ব ফাসাদ। যার যে ধর্ম সে ধর্ম পালন হয় নির্বিঘ্নে। একই গ্রামে হিন্দু মুসলিম বসবাস করি। একে অন্যের আপদ বিপদে ছুটে যায়। আমরা মানবিক ভাবে বসবাস করি। একারনে হিন্দু মুসলিম কোন সংঘর্ষ নেই। সবাই স্বাধীন ভাবে ধর্ম পালন করে। 

কিন্তু সেই  সম্প্রীতি বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল স্বৈরাচারেরা। তারা মনে করেছিল আমরাই সব। আমরা আজীবন ক্ষমতায় থাকব। দেশে যা খুশি হয়ে যাক, তাতে কোন সমস্যা নেই, আমাদের ক্ষমতার চেয়ার থাকলেই হবে। এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে, মানুষ ইচ্ছে মত কথা বলতে পারছে এসব কথা বলেন রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী)  আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। 

গত রবিবার দিবাগত রাতে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির নিজামপুর সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে লীলা কীর্তন ও যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। মন্দির কমিটির আয়োজন অনুষ্ঠিত লীলা কীর্তনে তিনি আরো বলেন, আমি এআসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী৷ দল আমাকে মনোনয়ন দিলে প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো করব এবং আপনাদের সেবক হিসেবে সার্বক্ষণিক আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ । এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম,  তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, মাহফুজ,  তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান রানা,ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান, মাসুদ রানা,  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার, ওয়ার্ড যুবদলের নেতা বজলুর রহমান  প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও লীলা কীর্তনে ভক্ত অনুসারীরা উপস্থিত ছিলেন।  লীলা  কীর্তন ও যজ্ঞাঅনুষ্ঠান শেষে আহত তানোর পৌর ছাত্র দল নেতা সোহানুর রহমান শুভকে তার বাসায় দেখতে যান  তারেক। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন