বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি: শাকিব খান
logo

আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি: শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন । গত মাসের শেষের দিকে খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতার ছেলে মিরাজ মইন জয়। এরপর থেকে এই তারকা অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী থেকে সাধারণ ভক্ত।

এরমধ্যে ইলিয়াস কাঞ্চনকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী, চিত্রনায়িকা রোজিনা। এবার ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।

তিনি লিখেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই - যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।

শাকিব খান আরও লিখেন, দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে আছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন