আমরা ধানের শীষের লোক,কেন্দ্রীয় ভাবে যাকে যোগ্য মনে করে যার হাতে ধানের শীষ দিবে তার হয়ে সকলে মিলে কাজ করবো,আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করি,আমিও আপনাদের মতো একজন কর্মী হতে চাই মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির যৌথ সভায় মুন্সীগঞ্জ-১ আসনের গণমানুষের নেতা সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ্ এ-সব কথা বলেন।
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সিরাজদিখান শ্রীনগর ২ উপজেলার বিএনপির নেতা-কর্মীদের মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৬ অক্টোবর বিকাল ৪ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর শেখ মোঃ আব্দুল্লাহ্র'র নিজ বাড়ির আঙ্গিনায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলামের সঞ্চালনায় এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাতেন খান শামীম, মোঃ আনোয়ার হোসেন ভুইঁয়া, মোঃ ফারুক মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মেম্বার, সদস্য সচিব মোঃ মামুনুর রশীদসহ দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এছাড়াও সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার ২৮টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব