বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন আকাশ-কনাজুটিরগানের মডেল জাহের আলভি ও জেরিন খান
logo

আকাশ-কনাজুটিরগানের মডেল জাহের আলভি ও জেরিন খান

বাংলাদেশের শ্রোতাদের প্রিয় সংগীত জুটি আকাশ সেন ও কনা আবারও হাজির হয়েছেন এক ধামাকা আইটেম গান নিয়ে। 

“প্রেমের নদী ” শিরোনামের গানটি লিখেছেন  প্রিয় চট্টোপাধ্যায়, আর সুর ও সংগীত করেছেন আকাশ সেন নিজেই।

গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খান।  

ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক, যিনি বলেন —“প্রেমের নদী শুধু গান নয়, এটা অনুভূতির একটি যাত্রা। আমরা চেষ্টা করেছি ভালোবাসাকে এক সিনেম্যাটিক স্বপ্নে পরিণত করতে।রোমান্সের পর্দায় নতুন মাত্রা যোগ করেছেন জাহের আলভি এবং জেরিন খান। তাদের অনবদ্য কেমিস্ট্রির এই ভিডিওটি দর্শকদের মনে জায়গা করে নিবে।”

মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণে ছিলেন সিনেমাটোগ্রাফার ফরহাদ হোসেন, এবং মনোমুগ্ধকর কোরিওগ্রাফিতে ছিলেন রোহান বিল্লাল।

প্রেমের নদীর শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে, আর গানটি খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন